রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাখ ছাড়ালো যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণ

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় ইতোমধ্যেই ইতালি, চীন ও স্পেনের মতো দেশগুলোকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৩ জনের। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫২২ জন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ড ওমিটারের তথ্যে আজ শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩৯৪, ইতালিতে ৮৬ হাজার ৪৯৮, স্পেনে ৬৫ হাজার ৭১৯। তবে আক্রান্তের সংখ্যা বেশি হলেও যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে মৃতের সংখ্যা ইতালি, চীন বা স্পেনের চেয়ে কম। ইতালিতে মৃতের সংখ্যা ৯ হাজার ১৩৪, সেখানে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ হাজার ৬৯৩।

ইতোমধ্যেই গতকাল শুক্রবার করোনাভাইরাস মোকাবিলায় মার্কিন সিনেটে দুই লাখ কোটি (দুই ট্রিলিয়ন) ডলারের বিল পাস হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া হওয়া সবচেয়ে বড় অঙ্কের বিল এটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যেই সতর্ক করে দিয়ে বলেছে, করোনাভাইরাস মহামারির পরবর্তী কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র।

এদিকে, আগামী চার মাসে করোনাভাইরাস শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু হতে পারে ৮১ হাজারের বেশি মানুষের। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল আগামী জুন মাস পর্যন্ত বাড়তেই থাকবে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন স্কুল অব মেডিসিন-এর এক গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে বলে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী