সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা মুক্ত করার জন্য ২৫ হাজার কোটি টাকা চাওয়া সেই যুবক আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ২৫ হাজার কোটি টাকা চেয়ে ভিডিও বার্তা দেয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সেই যুবককে আটক করেছে পুলিশ। আটক শ্রাবণ (২৫) ওই উপজেলার নোয়াগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
এর আগে ফেসবুকে শ্রাবণের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। সেই ভিডিওতে শ্রাবণ নিজেকে বিজ্ঞান বিভাগের ছাত্র দাবি করে বলেন, তিনি গবেষণায় পেয়েছেন কীভাবে বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে মুক্ত করতে পারবেন। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বকে থেকে তিনি করোনা ভাইরাস মুক্ত করতে পারবেন। ভিডিও বার্তায় বাংলাদেশকে করোনা ভাইরাস মুক্ত করার বিনিময়ে  ২৫ হাজার কোটি টাকা দাবি করেন শ্রাবণ। এটিকে ‘ডিল’ উল্লেখ করে যোগাযোগ করার জন্য নিজের মুঠোফোন নাম্বারও দেন তিনি। শ্রাবণের এই ভিডিও ভাইরাল হয়ে পড়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে। অনেকেই তাকে গ্রেফতার করার দাবি জানান।
এর প্রেক্ষিতে শুক্রবার রাতে শ্রাবণের বাড়িতে অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ তাকে আটক করে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন টিটো  আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বিরুদ্ধে থানায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী