সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরের ৫৪ ভবনের বাসিন্দা হোম কোয়ারেন্টাইনে

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীর মোহাম্মদপুরের ৫৪ ভবনের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ওই এলাকার কাদেরাবাদ হাউজিংয়ের একটিসহ ৫৪ বাড়ি নজরদারিতে রেখেছে পুলিশ।

শুক্রবার মোহাম্মদপুর থানা পুলিশ ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী এসব বাড়িতে থাকা প্রবাসীদের অবস্থান শনাক্ত করা হয়েছে। এসব বাড়ি চিহ্নিত করে পুলিশ নজরদারিতে রাখবে। তারা যেন সঠিক নিয়মে হোম কোয়ারেন্টাইন পালন করে সেগুলো বলে আসা হয়েছে।

তিনি বলেন, আইইডিসিআর বলছে, সন্দিগ্ধ ও করোনায় আক্রান্ত রোগী থাকতে পারে কিংবা আছে কাদেরাবাদসহ পুরো মোহাম্মদপুর এলাকার এমন ৫৪টি ভবনের তালিকা আমরা পেয়েছি। আইইডিসিআর থেকে পুলিশ সদর দফতরের মাধ্যমে পাওয়া ওই তালিকা অনুযায়ী ৫৪ ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে লাল কালিতে মার্কিং করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনের সব নিয়ম যেন ওই ভবনগুলেঅতে পালন করা হয়, সে জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।

বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন। মুত্যু হয়েছে পাঁচজনের।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী