সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলিম দারের রেস্তোরাঁয় গরিবদের বিনামূল্যে খাবার

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে কুপোকাত গোটা বিশ্ব। তবে চীন, ইতালি বা স্পেনের তুলনায় পাকিস্তানে এখনও সেভাবে প্রাদুর্ভাব ঘটেনি। তারপরও করোনাভাইরাসে বিপাকে পড়েছেন খেটেখাওয়া সাধারণ মানুষ।

গরিবদের কষ্ট লাঘবে এবার এগিয়ে এসেছেন পাকিস্তানের প্রখ্যাত আম্পায়ার আলিম দার। লাহোরে তার একটি রেস্টুরেন্ট আছে। সেখানে কর্মহীন মানুষ বিশেষ করে দরিদ্রদের বিনামূল্যে খাবার দিচ্ছেন তিনি।

আলিম দার বলেন, আসলেই এটা খুব চ্যালেঞ্জিং সময়। বিশেষত আমাদের সমাজের গরিব মানুষদের জন্য। কর্মহীন ও অভাবী মানুষদের জন্য আমাদের রেস্তোরাঁর বাইরে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বিনামূল্যে খাবার বিতরণ করছি।

আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার মনে করেন, এ সংকটময় অবস্থায় সবার এগিয়ে আসা উচিত।

তিনি বলেন, এসময়ে সবাইকে সাহায্য করা শ্রেয়। যার পক্ষে যতটুকু সম্ভব সহায়তা করা দরকার। সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনাভাইরাস এবং এ বিপর্যয়ের মোকাবেলা করতে পারব। ইনশাআল্লাহ্।

এখন পর্যন্ত ৩৪৬টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন আলিম দার। এক ভিডিওবার্তায় শ্রমজীবী মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশ করে নিজের এ উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। অভিজ্ঞ এ আম্পায়ারে বিশ্বাস, সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসলে আল্লাহ নিশ্চয়ই সহায় হবেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী