,

বিকেএমইএর সব কারখানা বন্ধ রাখার নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের জেরে বিজিএমইএর পর এবার বিকেএমইএর আওতাধীন কারখানাগুলোও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব নিট পোশাক কারখানাগুলো ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) পক্ষ থেকে শুক্রবার এ নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেএমইএ বলেছে, করোনা সংক্রমণের যে ক্ষতিকর প্রভাব বাংলাদেশে পড়েছে, তা থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোই এ মুহূর্তে আমাদের সবার লক্ষ্য। মানুষ বাঁচলে শিল্প বাঁচবে এবং শিল্প বাঁচলে দেশ সমৃদ্ধ হবে। এজন্যই দেশের স্বার্থে সরকার সব প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এর আগে ২৫ মার্চ বিকেএমইএর পক্ষ থেকে চিঠি দিয়ে ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছিল।

কারখানা মালিকদের কাছে পাঠানো নির্দেশনায় সংগঠনটি বলেছে, দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বিকেএমইএ সদস্যভুক্ত সব নিট পোশাক কারখানা আপাতত ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিশেষ নির্দেশনা জারি করা হলো। এর আগে ২৬ মার্চ তৈরি পোশাক মালিকদের আরেক সংগঠন বিজিএমএর সভাপতি রুবানা হক গার্মেন্ট মালিকদের কাছে সব কারখানা বন্ধের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। এছাড়া সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে সব টেক্সটাইল মিলও বন্ধ ঘোষণা করেছে বিটিএমএ।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রফতানিমুখী শিল্পকে করোনা আক্রান্ত অর্থনৈতিক মন্দা থেকে রক্ষার জন্য বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা এই শিল্প খাতের জন্য প্রদান করেছেন। এমন প্রেক্ষাপটে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বিকেএমইএ’র সদস্যভুক্ত সব নিট পোশাক কারখানা আপাতত ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিশেষ নির্দেশনা জারি করা হলো।

এতে আরও বলা হয়, কারখানা ছুটিকালীন শ্রমিকরা যে যেখানে অবস্থান করছেন সে যেন সেখানেই অবস্থান করেন তা নিশ্চিত করতে হবে। তাদের বোঝাতে হবে, এটা কোনও ঈদ বা উৎসবের ছুটি নয়। তাই যে যেখানে অবস্থান করছেন, তাকে সেখানেই থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা