,

করোনার সংক্রমণ রোধে মাঠে ডেইজি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার মাঠে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি। গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চিকিৎসক ও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে মাস্ক বিতরণ করেন তিনি।

জানা গেছে, গত কয়েক দিন ধরে এ কাজ করছেন ডেইজি। এ সময় বিভিন্ন স্থানে হ্যান্ডমাইকের মাধ্যমে সচেতনতামূলক বক্তব্য দিতেও দেখা গেছে তাকে।

গত সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ভোটে হেরে যাওয়া ডেইজি বলেন, ‘নির্বাচনে হারলেও আমি জনগণের পাশে রয়েছি। জনগণ আমাকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। আমি মনে করি, জাতির এই দুর্দিনে ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে সচেতন হতে হবে।’

সংরক্ষিত আসন ছেড়ে গত সিটি নির্বাচনে সাধারণ আসনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন ডেইজি। তবে ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচন করে জাতীয় পার্টি সমর্থিত শফিকুল ইসলাম সেন্টুর কাছে হেরে যান তিনি।

প্রসঙ্গত, অতীতে ডেঙ্গু-চিকুনগুনিয়া ও নির্বাচনী প্রচারণাকালে ব্যতিক্রমী কার্যক্রমের কারণে আলোচনা ও সমালোচনার মুখে পড়েছিলেন এই নেত্রী। ২০১৮ সালের মার্চে ঢাকার দুই সিটিতে মশা মারতে ‘কামান ব্যবহার’ করেও আলোচিত-সমালোচিত হন ডেইজি। ওই সময় তার মশা নিধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই তার এমন পদক্ষেপের সমালোচনা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা