,

জন্মের ৫ মিনিট পর শিশু বললেন রং চা খেতে, গুজবে তুলকালাম

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই। তাই বিশ্বে মৃত্যুর পাশাপাশি বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যাও। এর মধ্যেই গুজব রটেছে, কী খেলে করোনাভাইরাস হবে না সে উপায় বাতলে দিয়েছে এক শিশু। তাও আবার জন্মের পাঁচ মিনিট পরই। এমন গুজবে তুলকালাম পড়ে গেছে।

জন্মের পাঁচ মিনিট পরই ওই শিশু নাকি বলেছে, আদা, লং, গোলমরিচ ও কালোজিরা দিয়ে চা বানিয়ে খেলে মরণঘাতী করোনাভাইরাস হবে না। এ কথা বলার পরপরই শিশুটি মারা যায়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এমন কথা ছড়িয়ে পড়েছে উত্তরের বিভিন্ন এলাকায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে এ কথা। এ নিয়েই শুরু হয়েছে নানা হৈচৈ।

কেউ বলছেন, শিশুটি বগুড়ায় জন্ম নিয়েছে। আবার কেউ বলছেন, রংপুরে। কেউবা বলেছেন, নীলফামারী-লালমনিরহাটের কথা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম তার ফেসবুকে এমনি এক অভিজ্ঞতার কথা তুলে ধরে লিখেছেন, ‘আজ রাত ৯টা ১০ মিনিটে আমার এক নিকটাত্মীয় ফোন করে বললেন, বাবা সাইফুল, দ্রুত একটু আদা, কালোজিরা ও গুলমরিচ খেয়ে নেও।’

আমি বললাম, কেন খাব? তিনি বললেন, বগুড়ায় একটা শিশু জন্মের পর বলেছে, আদা, গুলমরিচ আর কালোজিরা খেলে করোনাভাইরাস হবে না। এই তিনটা কথা বলে শিশুটা মারা গেছে। এখনো শিশুটির জানাজা হয়নি। বগুড়ার সবাই এগুলো খাচ্ছে। আমরাও খাচ্ছি। তুমিও খেয়ে নাও।

আমি বললাম, এটা গুজব। মিথ্যাচার। এগুলো ঠিক নয়। তিনি বুঝতে চাইলেন না। আমাদের গ্রামাঞ্চলে এভাবেই সহজেই গুজব ছড়ানো হয়। মানুষদের বোকা বানানো হয়। সতর্ক থাকুন, গুজবে কান দেবেন না। গুজব বড় ধরনের মিথ্যাচার, বড় ধরনের পাপাচার। গুজব ছড়াবেন না, গুজব বিশ্বাসও করবেন না।’

শুধু সাইফুল নয়, এমন অনেকেই বিভিন্ন এলাকা থেকে এমন ঘটনার কথা তুলে ধরে স্ট্যাটাস দিচ্ছেন। বিষয়টি যে নিছক গুজব তাতে কোনো সন্দেহ নেই-বলছেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

তিনি বলেন, একটি মহল এ ধরনের গুজব ছড়িয়ে থাকেন। এর আগেও নানা বিষয়ে গুজব ছড়ানো হয়েছে। এসবের বৈজ্ঞানিক বা ধর্মীয় কোনো ভিত্তি নেই। তাই গুজবে কান না দিয়ে করোনাভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তালক শাখাতী রিফুজি পাড়া জামে মসজিদের প্রাক্তন ইমাম ছমির উদ্দিন বলেন, ‘আদা, লং বা লবণ দিয়ে আমরা এমনিতেই অনেক সময় চা খাই। ৪-৫ দিন আগেও এক পীর মারা যাওয়ার সময় এভাবে চা খেতে বলেছেন-এমনি এক গুজব ছড়িয়েছিল তার এলাকায়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি মারা যাননি।’

এসব নিছক গুজব ছড়ানো ছাড়া আর কিছুই নয় দাবি করে সচেতন থেকে নিজ নিজ ধর্ম পালনের আহ্বান জানান জামে মসজিদের প্রাক্তন এই ইমাম।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা