সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিভিশনে নজরদারির সেই আদেশ বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর তদারকি করতে আদেশ জারির কয়েক ঘণ্টা পর তা বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার রাতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, “কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত প্রচারণা/গুজব মনিটরিং করার জন্য জারিকৃত পত্রে ভুলভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশের পরিপ্রেক্ষিতে বাতিল করা হল।”

দেশের ৩০টি বেসরকারি টেলিভিশন ‘মনিটরিং’ করতে মন্ত্রণালয়ের ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়।

তা বাতিলের আদেশে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভন্ন প্রচার মাধ্যমে কভিড-১৯ বিষয়ে কোনো গুজব বা ভুল তথ্য প্রচার করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রচার মাধ্যমকে সহায়তা করার জন্য একটি সেল গঠন করা হয়। উক্ত সেলে দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হল।”

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা