সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যকর চা বানাবেন কীভাবে? দেখুন মিমির ভিডিও

news-image

বিনোদন ডেস্ক : করোনা থেকে মুক্তি পেতে কীভাবে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন, কী খেলে নিজেদের মধ্যে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরামর্শ দিলেন কলকাতার সাংসদ, চিত্রনায়িকা মিমি চক্রবর্তী।

নিজ বাড়ির রান্নাঘরে ঢুকতে মানা। কিন্তু ফিট থাকাও চাই। তাই ব্যালকনিতে বসেই ‘হারবাল টি’ বানিয়ে ফেললেন অভিনেত্রী।

মিমি বলেন, ‘কাল থেকে কিচেনে ঢুকতে পারব। আশা করছি সকলের জন্য আরও রেসিপি শেয়ার করতে পারব। এমন কিছুই দেব যা সহজে বাড়িতে পাওয়া যায়। খেলেও শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।’

মিমির চায়ের রেসিপি:

প্রথমে পরিমাণমতো পানি নিন।

এর পর তাতে একে একে পুদিনা পাতা এবং তুলসী পাতা দিয়ে দিন।

তাতে এক চা-চামচ হলুদ গুঁড়ো মেশান।

এর পর একটি গ্রিন টি-ব্যাগ দিয়ে এক-দু’মিনিট রেখে দিন।

ব্যস, আপনার হারবাল টি তৈরি।

হলুদ দিয়ে চা! নাক সিটকাবেন না। সুস্বাদু চা কী ভাবে বানাবেন সে উপায়ও বলে দিয়েছেন মিমি নিজেই। মিমি জানান, অল্প মধু মিশিয়ে দিন চায়ে। ছড়িয়ে দিতে পারেন গোলমরিচের গুঁড়োও। সুস্বাদু এবং পুষ্টিকর… দুই-ই মিলবে মিমির স্পেশাল হারবাল চায়ে।

https://www.instagram.com/p/B-J3M-BgpK7/

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত