সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ হওয়া ১৪ শতাংশ চীনারা ফের করোনার কবলে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেয়ে আবার সংক্রমিত হচ্ছেন চীনের ১৪ শতাংশ মানুষ।

উহানের টঙ্গি হাসপাতালের ডিরেক্টর ওয়াং ওয়েই বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, প্রতি ১৪৭ জন সুস্থ হওয়া রোগীর মধ্যে পাঁচ জন দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন। এই রোগীদের কয়েক সপ্তাহ আগে ‘সম্পূর্ণ করোনামুক্ত’ ঘোষণা করা হয়।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ভাইরাসটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ৩ হাজার ২৯১ জন চীনা নাগরিকের প্রাণ গেছে। উৎপত্তিস্থল উহানে নতুন করে সংক্রমণের খবর আর পাওয়া যাচ্ছে না। তাই সেখানে অচলাবস্থা কেটে যাচ্ছে।

কিন্তু চীনের জাতীয় স্বাস্থ্য সংস্থা বলছে, ‘নীরব বাহকদের’ কারণে চীনে আরেকবার ‘করোনা-ঝড়’ আসতে পারে।

কিছু মানুষের শরীরে এখনো কোনো উপসর্গ দেখা দেয়নি। কিন্তু তারা ভাইরাস বয়ে বেড়াচ্ছেন। তাদেরই বলা হচ্ছে ‘নীরব বাহক’।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী