বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্প্যানিশ মিডফিল্ডার ফার্মেসিতে যোগ দিয়েছেন

news-image

স্পোর্টস ডেস্ক : টনি ডোভাল। ২০১৮ সালের ডিসেম্বরে ইস্টবেঙ্গলে নাম লিখিয়েছেন ২৭ বছরের স্প্যানিশ মিডফিল্ডার। আলেয়ান্দ্রো মেনন্দেসের কোচিংয়ে অল্প সময়ের জন্য লাল-হলুদ জার্সিতে খেলেছিলেন ডোভাল।

ইস্টবেঙ্গল ছেড়ে ডোভাল চলে গিয়েছিলেন থাউল্যান্ডের লিগ-টু ক্লাব নেভি এফসিতে খেলতে। কিন্তু মারণ ভাইরাস করোনার থাবায় বিধ্বস্ত ডোভালের স্পেন। জারি হয়েছে জরুরী অবস্থা। এই অবস্থায় দেশের সেবা করার কথাই ভেবেছেন ডোভাল। থাইল্যান্ড ছেড়ে স্পেনে এসে মায়ের ফার্মেসিতে যোগ দিয়েছেন।

দ্য টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেছেন, হাসপাতালগুলো ভেঙে পড়েছে। কত মানুষ মারা গিয়েছে। পুরোপুরি লকডাউন। অত্যন্ত চ্যালেঞ্জিং একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি মানুষকে সাহায্য করতে চাই। কঠিন সময় তাদের পাশে দাঁড়াতে চাই। আমার কিন্তু ফার্মেসিতে ডিগ্রি আছে। দেখতে গেলে হাতে-কলমে ইন্টার্নশিপ হয়ে যাচ্ছে আমার।

ডোভাল জানিয়েছেন স্পেন স্বাভাবিক হলে তিনি আবার ফুটবলে ফিরবেন। এশিয়ার একাধিক ক্লাবে খেলারও প্রস্তাব রয়েছে তার।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা