সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে সুরক্ষারেখা

news-image

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে। সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। ফার্মেসী, মুদি দোকান ও কাঁচাবাজারে ভিড় বেড়েছে। তাই লাকসামের প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র দৌলতগঞ্জ বাজারে ক্রেতাদের মধ্যে কম করে একমিটার দূরত্ব থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে সাদা রং দিয়ে রাস্তার ওপর সুরক্ষারেখা এঁকে দিয়েছেন পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের।

তাকে সহযোগিতা করেন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পীসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

পৌর মেয়র আবুল খায়ের সাদা রং দিয়ে সুরক্ষারেখা এঁকে দিয়ে তাতে ক্রেতাদের দাঁড়ানোর জন্য উৎসাহিত করেন। সামনের দিক থেকে একটি সুরক্ষারেখার জায়গা ফাঁকা হলেই পরেরজন এগিয়ে যাচ্ছেন। এভাবেই শহরের ফার্মেসি, মুদি দোকান ও কাঁচাবাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করছেন ক্রেতারা।

প্রবীণ সাংবাদিক আবদুল কুদ্দুস বলেন, করোনাভাইরাস আতঙ্কে গোটা বিশ্ব। বাঁচতে হলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু অনেকে সেটা মানছে না। পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সাদা রং দিয়ে যেভাবে সুরক্ষারেখা এঁকে দিয়েছেন তা প্রশংসনীয় উদ্যোগ।

লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে লাকসামের প্রধান ব্যবসাকেন্দ্র দৌলতগঞ্জ বাজারের ফার্মেসী, মুদি দোকান ও কাঁচাবাজারে সুরক্ষারেখা এঁকে দিয়েছি। প্রতিটি দোকানের সামনে কমপক্ষে ৭/৮টি সুরক্ষারেখা এঁকে দিয়েছি। সবাইকে সচেতন করতে লাকসাম পৌরসভার উদ্যোগে কাজটি করেছি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ