সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি বংশোদ্ভূত মুনতাকা টরন্টো ইউনিভার্সিটির শিক্ষার্থী সংসদের প্রেসিডেন্ট

news-image

অনলাইন ডেস্ক : কানাডায় ইউনিভার্সিটি অব টরন্টোর শিক্ষার্থী সংসদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী মুনতাকা আহমেদ। নিকটতম প্রতিদ্বন্ধির চেয়ে ১৫৬ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৭১৭ । আগামী ২০২০-২০২১ মেয়াদের জন্য তিনি ইউনিভার্সিটি অব টরন্টোর শিক্ষার্থীদের নেতৃত্ব দেবেন।

বিজয়ী ঘোষিত হওয়ার পর ফেসবুকে আজ বৃহস্পতিবার মুনতাকা আহমেদ লিখেছেন, এখনো বিশ্বাস হচ্ছে না। প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমি খুবই কৃতজ্ঞ। সমর্থন, শুভকামনা ও শুভেচ্ছাবার্তার জন্য সবাইকে ধন্যবাদ।

ইমিউনোলোজি এবং হেল্থ অ্যান্ড ডিসিজ- দুই বিষয়ে মেজর নিয়ে তৃতীয় বর্ষের ছাত্রী মুনতাকা এর আগে ইউনিভার্সিটিতে নানা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তার বাবা টরন্টোয় বাংলাদেশ কনসাল জেনারেল নাইমউদ্দিন আহমেদ।সূত্র: নতুনদেশ ডটকম

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী