,

অকারণে ঘোরাঘুরি করলেই কানে ধরে ‘উঠবস’

news-image

অনলাইন প্রতিবেদক : দেশব্যাপী করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে। সরকারের নির্দেশনায় আজ থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি নিত্যপণ্য ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

তবু এ নির্দেশ উপেক্ষা করে যারা ঘর থেখে অযথা বের হচ্ছেন, অকারণে বাইরে ঘোরাঘুরি করছেন, তাদেরকে শাস্তির আওতায় আনছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তায় অকারণে ঘোরাঘুরি করতে দেখলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদুত্তর না পাওয়া গেলেই দেওয়া হচ্ছে ‘কানে ধরে উঠবস’ শাস্তি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে লাটিপেটার ঘটনাও ঘটেছে।

ব্যস্ত নগরী ঢাকার রাজপথ যেন সুনশান নিরবতা। আজ যান চলাচল, দোকানপাঠ বন্ধ রয়েছে। সকালে রাজধানীর মতিরঝিলে অকারণে রাস্তায় ঘোরাফেরার করার কারণে বেশ কয়েকজনকে কানে ধরে ‘উঠবস’ করতে দেখা গেছে।

এদিকে প্রকাশ্যে ধূমপান করায় সবার সামনে কানে ধরে উঠবস করতে হয়েছে দুই যুবককে। গতকাল বুধবার (২৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে প্রকাশ্যেই ধূমপান করছিল দুই যুবক। অন্যদিকে করোনাভাইরাস প্রতিরোধে নগরীর রাস্তা এবং যানবাহনগুলোতে স্প্রের কাজে ব্যস্ত ছিলো র‌্যাব- ১১’র টিম। এমন অবস্থায় র‌্যাব তাদের দাঁড় করিয়ে প্রকাশ্যে ধূমপানের বিষয়ে জানতে যায়। ধুমপায়ীরা কোন সদুত্তর দিতে না পারায় শাস্তি হিসেবে তাদের প্রায় দশবার কানে ধরে ‘উঠবস’ করানো হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা