,

এবার ব্রিটিশ কূটনীতিকের করোনায় মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হাঙ্গেরিতে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনের ডেপুটি হেড অব মিশন স্টিভেন ডিক মারা গেছেন। মঙ্গলবার বুদাপেস্টে ৩৭ বছর বয়সী এই কূটনীতিকের মৃত্যু হয়েছে।খবর গার্ডিয়ানের।

বুধবার ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি জানায়, স্টিভেন ছিলেন একজন নিবেদিত প্রাণ কূটনীতিক। অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতা দিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তাকে যারা চিনতেন ও তার সঙ্গে কাজ করতেন, সবাই তার অভাব অনুভব করবেন।

এর আগে রিয়াদ ও কাবুলেও তিনি দায়িত্ব পালন করেছেন। গত বসন্তে তাকে বুদাপেস্টে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি পুরো এক বছর হাঙ্গেরি ভাষার প্রশিক্ষণের ভেতরে ছিলেন।

বিবিসি বলেছে, মঙ্গলবার স্টিভেন ডিকের মৃত্যু হয় বলে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তার অন্য কোনো স্বাস্থ্য জটিলতা ছিল কি না, তা জানা যায়নি।

সম্প্রতিতে মেক্সিকোতে ছুটি কাটিয়ে তিনি বুদাপেস্টে ফেরেন। আর গত সপ্তাহের শুরুতে হোয়াটসঅ্যাপের এক বার্তায় নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন। এরপর তিনি আইসোলেশনে চলে যান।

কিছুটা বিরক্তি ছাড়া তিনি ভালো বোধ করেছেন বলেও জানিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক দিনগুলোতে বুদাপেস্টের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, স্টিভেন ডিকের মৃত্যুর খবরে তিনি দারুণ মর্মাহত।

রিয়াদে যাওয়ার আগে তিনি প্রায় এক বছরের চেষ্টায় আরবি ভাষাও শিখেছিলেন বলে ডেইলি মেইলের খবর। স্টিভেন ডিকের কর্মজীবন শুরু হয়েছিল ব্যাংক অব স্কটল্যান্ডে। তিন বছর সেখানে কাজ করে তিনি ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে যোগ দেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হিসাবে হাঙ্গেরিতে এ পর্যন্ত সোয়া দুইশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দশ জনের।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা