করোনা আক্রান্ত নার্স যে কারণে আত্মহত্যা করলেন

news-image

অনলাইন ডেস্ক : মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। চীন থেকে শুরু হওয়া এই ভাইরাসে এখন সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন ৬ হাজার ৮২০ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার।

এমন পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন ইতালির চিকিৎসক ও নার্সরা। এই কাজ করতে গিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনায়। মৃত্যুও হয়েছে অনেক ডাক্তার-নার্সের। তবে এবার রোগীদের সেবা দিতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত এক নার্স অকল্পনীয় কাজ করেছেন।

আজ বুধবার ওই নার্সকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল। দেশটির নার্সিং ফেডারেশনের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেটি যাতে অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে সেজন্য আত্মহত্যা করেছেন ইতালির ওই নার্স। তার নাম ডেনিয়েলা ট্রেজি (৩৪)।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সময় থেকে ওই নার্স রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তিনি ইতালির সবচেয়ে বেশি বিপর্যস্ত এলাকা লোম্বার্দি অঞ্চলের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ