,

আফগানিস্তানে আইএসের হামলায় নিহত ২৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখদের ধর্মীয় উপাসনালয় গুরুদুয়ারায় ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, গতকাল বুধবার বন্দুকধারী ও আত্মঘাতী হামলাকারীরা ওই গুরুদুয়ারায় চড়াও হয়, পরে নিরাপত্তা বাহিনী সব হামলাকারীকে হত্যা করে।

ভারত অধিকৃত কাশ্মীরে মুসলিমদের ওপর ভারতের আচরণের প্রতিশোধে নিতেই এ হামলা করা হয়েছিল বলে এক বিবৃতিতে দাবি করেছে আইএস। বিবৃতিতে, পরবর্তীতে আরও হামলার হুমকি দিয়েছে তারা।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এক বার্তায় গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে হামলাটি শুরু হওয়ার কথা জানান। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ওই গুরুদুয়ারা ঘিরে রেখে হামলা প্রতিরোধ করার চেষ্টা করছে বলেও জানিয়েছিলেন তিনি।

এর কয়েক ঘণ্টা পর তিনি জানান, নিরাপত্তা বাহিনীর অভিযান শেষ হয়েছে। অভিযানে সব হামলাকারীই নিহত হয়েছে। হামলাকারী কতজন ছিল সে বিষয়ে কিছুই জানাননি তিনি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গুরুদুয়ারাটিতে ২৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আটজন আর সেখান থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।

আফগান পার্লামেন্টে শিখদের প্রতিনিধিত্ব করা নরেন্দ্র সিং খালসা জানান, হামলার সময় গুরুদুয়ারায় ২০০ জনের মতো লোক ছিল। তিন আত্মঘাতী বোমারু ধর্মশালায় প্রবেশ করে। ধর্মশালা তখন প্রার্থনাকারীতে পূর্ণ ছিল, তখনই হামলা শুরু করে তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা