সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ রোগীদের চিকিৎসা না দিলে ব্যবস্থা : স্বাস্থ্য মন্ত্রণালয়

news-image

নিউজ ডেস্ক : সাধারণ রোগীর চিকিৎসা সেবায় অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

উপসচিব রোকেয়া খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব পর্যায়ের হাসপাতালে সাধারণ রোগীর প্রাথমিক ও জরুরি চিকিৎসা এবং হাসপাতালে আসা নতুন রোগী ভর্তি করাসহ ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দিতে যথাযথ ব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে।

কেউ এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোনো হাসপাতাল এই নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় সেনাবাহিনী টহলপোস্টে দায়িত্বরত কর্মকর্তা কিংবা কাছের থানায় ভারপ্রাপ্ত কর্তকর্তাকে জানাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী