,

করোনা  নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোরতা,দু’জনের বেশি একসাথে না থাকার নির্দেশ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনার অংশ হিসেবে ব্যাপক প্রচারনা চালানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সরকার নির্দেশিত সকল নির্দেশনা বাস্তবায়নে মাঠ চষে বেড়াচ্ছেন জেলা প্রশাসন। সে সাথে জানানো হয়েছে দুই জনের অধিক চলাচল করলেই গুণতে হবে জরিমানা।

গতকাল বুধবার সকাল থেকেই করোনা রোধে জেলায় শপিং কমপ্লেক্স, সুপার মার্কেটসহ সরকার নির্দেশিত সকল প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। তবে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগণস্টিক সেন্টার, ফার্মেসী, কাঁচাবাজার এবং মুদি দোকান খোলা রয়েছে। এছাড়াও সরকার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকেই জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন শপিং মল, মার্কেট ঘুরে ঘুরে পরিদর্শন করার পাশাপাশি  জনসচেতনা সৃষ্টি করতে লিফলেট বিতরণ, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে উদ্বুদ্ধকরণ, মাস্ক এবং গ্লাভস পরিধান করতে সকলকে সচেতন করছেন। সে সাথে কোথায় কোনোপ্রকার জনসমাগম করে জটলার সৃষ্টি না করে সে বিষয়ে নির্দেশা দেয়া হয়েছে। এদিকে শহরে সীমিতি আকারে হালকা যানবাহ চলাচল করছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, ‘আমরা সরকারে নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জনসমাগম ও জটলা এড়াতে সকলকে নিরুৎসাহিত করার পাশাপাশি দুই জনের বেশী চলাচল না করতে বলা হয়েছে। কেউ যদি সরকারের নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় ৬২৮ প্রবাসীকে গৃহ অন্তরণে (হোম কোয়ারেন্টাইন)রাখা হয়েছে। বর্তমানে অন্তরণে রয়েছে এক হাজার ৪৬২ জন প্রবাসী। করোনা মোকাবেলায় বিশেষ ব্যবস্থা হিসেবে কনোরায় আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে, ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউণ্ডেশন হাসপতাল এবং পৌর আধুনিক সুপার মার্কেট ভবনের তৃতীয় তলাটিকে চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা