সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মাকে নিয়ে চিন্তিত মিম

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে সর্বশেষ প্রাপ্ত খবরে বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৩৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। এই পরিস্থিতিতে দেশের শোবিজ অঙ্গনের কাজও থেমে রয়েছে। এ অঙ্গনের কোনো তারকাই এখন আর ঘর থেকে বের হচ্ছেন না। পাশাপাশি ভক্ত-অনুসারীদেরও নিরাপদে থাকার জন্য সচেতনতামূলক ভিডিও প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত আট দিন ধরে নিজেকে গৃহবন্দি করে রেখেছেন বিদ্যা সিনহা মিম। বাইরে বের হচ্ছেননা। নিজের ও পরিবারের নিরাপত্তায় আরও এক মাস তিনি ঘরেই থাকবেন বলে জানিয়েছেন।

ঘরে কীভাবে সময় কাটছে মিমের? জানতে চাইলে মিম বলেন, ঘরেই জিম করার ব্যবস্থা করেছি। সিনেমা দেখছি। যে কাজটি কখনো করা হয় না, ঘর গোছানো, সেটা করছি বেশি। ঘরের জিনিসপত্র সাজানোর কাজে সময় দিচ্ছি। এভাবেই দিন কেটে যাচ্ছে।

এদিকে করোনাভাইরাসে যতটা না নিজের জন্য, তার চেয়ে তিনি বেশি চিন্তিত মা–বাবাকে নিয়ে। মিম বলেন, ‘মা–বাবা দুজনই ডায়াবেটিসের রোগী। এ কারণে আগে থেকেই ঘরে অবস্থান করছি আমি। তাঁদের চোখে চোখে রাখার চেষ্টা করছি।’

রোনাভাইরাসের আক্রমনে পুরো বিশ্বই এখন স্থবির হয়ে পড়েছে। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৯৬টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিশ্বে মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ১৮ হাজার ৯০৭ জন। আক্রান্ত হয়েছেন চার লাখের বেশি মানুষ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী