বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টোকিও অলিম্পিকস স্থগিত

news-image

স্পোর্টস ডেস্ক : ২৪ জুলাই থেকে জাপানের টোকিওতে ২০২০ অলিম্পিক গেমস শুরু হবার কথা ছিল উদ্যোক্তারা করোনাভাইরাস মহামারির কারণে তা এক বছর পিছিয়ে দিতে রাজি হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই পদক্ষেপে সম্মত হয়েছে।

তিনি বলেন, আমি এই গেমস এক বছর পিছিয়ে দেবার প্রস্তাব করেছিলাম এবং আইওসির প্রেসিডেন্ট টমাস বাখ এতে তার ১০০ ভাগ সম্মতি আছে বলে জানিয়েছেন। এই এক বছরের স্থগিতাদেশ টোকিও প্যারালিম্পিক গেমসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রধানমন্ত্রী আবে আরও বলেছেন, এর ফলে অ্যাথলেটরা আরও ভাল পরিস্থিতির মধ্যে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এছাড়া দর্শকদের জন্যও এই গেমসের আয়োজন আরও নিরাপদ হবে।

ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিউ রবার্টসন এরই মধ্যে জানিয়ে দিয়েছিলেন বর্তমান উদ্বেগজনক পরিস্থিতিতে তারা টোকিওতে ব্রিটিশ অ্যাথলেটদের পাঠাতে চায় না।

বিবিসির ক্রীড়া সংবাদদাতা অ্যালেক্স ক্যাপস্টিক জানান, অলিম্পিকের ইতিহাসে এই প্রথম কোনও অলিম্পিক গেমস স্থগিত করা হলো। যুদ্ধের সময় অলিম্পিক বাতিল করা হয়েছিল কিন্তু কখনই স্থগিত করা হয়নি।

এই মুহূর্তে তারা বলছে তারা ২০২১-এর গ্রীষ্মে এই প্রতিযোগিতার আয়োজন করবে। তাদের জন্য এটা হবে বিশাল একটা চ্যালেঞ্জ। এত বড় মাপের একটা প্রতিযোগিতার আয়োজন স্থগিত করা সহজ কোনও বিষয় নয়। বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা