করোনাভাইরাস প্রতিরোধে যা যা বন্ধ থাকছে
অনলাইন ডেস্ক : এক কোরোনা ভাইরাস আজ সারা বিশ্বকে থমকে দিয়েছে। এই প্রাণঘাতী ভাইরাস বর্তমানে বাংলাদেশেও আঘাত হেনেছে । তাই বাংলাদেশের সরকার এই করোনা প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনা অনুযায়ী যা যা বন্ধ থাকছে- শিক্ষাপ্রতিষ্ঠান, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, আন্তর্জাতিক ফ্লাইট, অভ্যন্তরীণ ফ্লাইট, গ্যাস-বিদ্যুৎ বিল, বিপণিবিতান-মার্কেট, অফিস-আদালত, ট্রেন, গণপরিবহন, নৌযানের কার্যক্রম বন্ধ করা হয়েছে। যত দিন বন্ধ থাকছে তা নিচে
শিক্ষাপ্রতিষ্ঠান: ১৭ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ।
এইচএসসি ও সমমানের পরীক্ষা: স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসের শুরুর দিকে এই পরীক্ষার পরবর্তী সময়সূচি জানানো হবে।
আন্তর্জাতিক ফ্লাইট: ২১ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ।
অভ্যন্তরীণ ফ্লাইট: ২৪ মার্চ রাত ১২টা থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ।
গ্যাস-বিদ্যুৎ বিল: ফেব্রুয়ারি থেকে মে—এই চার মাসের গ্যাসের বিল আগামী জুনে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য কোনো বিলম্ব মাশুল দিতে হবে না।
বিপণিবিতান-মার্কেট: ২৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ। তবে সুপারশপ, ওষুধ, মুদি দোকান, কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে।
অফিস-আদালত: ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি।
ট্রেন: ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
গণপরিবহন: ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশের গণপরিবহন বন্ধ।
নৌযান: অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচল বন্ধ।











