,

ঘরে বসে রিচার্জ কর‍তে পারবেন প্রি-পেইড মিটার গ্রাহকরা

news-image

নিউজ ডেস্ক : ঢাকার বিদ্যুতের প্রি-পেইড মিটার গ্রাহকরা ঘরে বসে কার্ড রিচার্জ কর‍তে পারবেন। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এজেন্টের কাছে যেতে না পারলে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) তালিকায় থাকা এজেন্টকে ফোন দিয়ে বাসায় বসে রিচার্জ করা যাবে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলার কারণে যদি আপনার কাছের পিওএস এজেন্টের দোকান বন্ধ থাকে, সেক্ষেত্রে এজেন্টরা যেন আপনার ঘরে গিয়ে প্রি-পেইড মিটারটি রিচার্জ করতে পারে, এ বিষয়ে ডিপিডিসির প্রি-পেইড এজেন্টদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং, জরুরি প্রয়োজনে প্রি-পেইড মিটার রিচার্জের জন্য ডিপিডিসির ওয়েব ঠিকানা www. dpdc.org.bd/agentlist ভিজিট করে আপনার কাছের এজেন্টদের তালিকা জেনে নিন এবং এজেন্টদের ফোন করে ঘরে বসে রিচার্জের ব্যবস্থা গ্রহণ করুন। প্রয়োজনে ডিপিডিসির কলসেন্টারে ১৬১১৬ নম্বরে ফোন দিয়ে সহায়তা চাইতে পারবেন গ্রাহকরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা