,

বাংলাদেশের কাছে মেডিকেল ইকুইপমেন্ট চেয়েছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রও তাদের দেশে মেডিকেল ইকুইপমেন্ট পাঠানোর জন্য বাংলাদেশের কাছে অনুরোধ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি আকার নিয়েছে। প্রত্যেক দেশেই করোনাভাইরাস সংক্রান্ত মেডিকেল ইকুইপমেন্টের চাহিদা খুব বেড়েছে। কয়েকটি দেশ তাদের দেশে এই মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার জন্য আমাদের অনুরোধ করেছে। এমনকি স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রও তাদের দেশে পাঠানোর জন্য আমাদের কাছে অনুরোধ করেছে। আমাদের ব্যবসায়িক মহল তাদের অনুরোধ বিবেচনা করছে। সৌভাগ্যের বিষয় এই যে, আমাদের দেশে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান এগুলো তৈরির কাজে প্রচেষ্টা চালাচ্ছে।’

ড. মোমেন আরও বলেন, ‘আমাদের স্বাধীনতার দিন অর্থাৎ ২৬ মার্চ চীন সরকার তাদের প্রতিশ্রুত দশ হাজার টেস্টিং কিট এবং দশ হাজার প্রটেকটিভ গাউন এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার আমাদের গিফটের সাথে হস্তান্তর করবে। দুই দিন পর আরও ১৫ হাজার এন ৯৫ মাস্ক হস্তান্তর করবে।’

প্রসঙ্গত, দেশে স্বল্পতার কারণে সম্প্রতি সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীনের কাছে করোনার টেস্ট কিটসহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা চায়। পরদিন চীন এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। চীন করোনাভাইরাস মোকাবিলায় ইতালিসহ অন্যান্য দেশকেও সহায়তা করছে। এরই অংশ হিসেবে আগামী ২৬ মার্চ টেস্ট কিট ও পিপিই চীন থেকে ঢাকায় আসছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা