,

লকডাউন এলাকায় জামাত চালু রাখুন : দেওবন্দ

news-image

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে জুমা-জামাতে নামাজ আদায় নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। এ অবস্থায় উপমহাদেশের অন্যতম ধর্মীয় বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দ বিশেষ নির্দেশনা দিয়েছে।

মূলত করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার যেসব দিক-নির্দেশনা দিচ্ছে, সেগুলো মেনে চলার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে সোমবারের নির্দেশনায়।

দেওবন্দের ওই আহ্বানে বলা হয়, করোনাভাইরাস থেকে দেশ ও জাতিকে বাঁচাতে সরকার যে কারফিউ বা লকডাউন জারি করেছে, সেগুলো মেনে চলা আমাদের কর্তব্য। এ ক্ষেত্রে নিজেরাও সতর্ক থাকবেন ও অন্যদেরকেও সতর্ক থাকতে বলবেন।

আরও বলা হয়, ‘এ পরিস্থিতিতে মসজিদের কার্যক্রম পরিচালনার বিষয়ে আমরা বলবো, যেসব এলাকায় লোকসমাগম বেশি, করোনাভাইরাসের ভয় বেশি, সেখানে সরকারের নির্দেশনা মানার পাশাপাশি আমাদের মসজিদও চালু রাখতে হবে। যেসব এলাকায় লকডাউন জারি করা হয়েছে, সেসব এলাকার ইমাম ও মুয়াজ্জিন কয়েকজন মুসল্লিকে সঙ্গে নিয়ে জামাত চালু রাখবেন। যেসব এলাকায় লকডাউন জারি করা হয়নি, সেসব এলাকার মসজিদে মুসল্লিরা দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করবেন, তবে ঘরে সুন্নত আদায় করবেন। সতর্কতা বজায় রাখবেন, অজু ও হাত ধোয়ার প্রতি গুরুত্ব দেবেন।’

করোনা মহামারি বিষয়ে প্রত্যেক মুসলিমের এ বিশ্বাস থাকতে হবে, আল্লাহতায়ালার হুকুম ছাড়া কোনো রোগ বা ভাইরাসের কারণে মৃত্যু হয় না। মৃত্যু হয় একমাত্র আল্লাহর নির্দেশে। এসব রোগ ও মহামারি মানুষের গোনাহের কারণে এসে থাকে। এগুলো থেকে আল্লাহতায়ালাই মুক্তি দিতে পারেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

আরও বলা হয়, এ জন্য প্রত্যেক মুসলিমের উচিত যথাসম্ভব জামাতের সঙ্গে নামাজ আদায় না ছাড়া। বেশি বেশি তাওবা-ইস্তিগফার করা। আল্লাহর কাছে গোনাহের জন্য ক্ষমা চাওয়া। সব ধরনের গোনাহ থেকে বেঁচে থাকা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা