সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনে সোমবার নতুন করে আরও ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে ওইদিন করোনায় মারা গেছেন আরও সাতজন।

গত কয়েকদিন ধরে দেশটি ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা কমে আসার পর হঠাৎ করেই ফের এই ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন চীনা কর্তৃপক্ষ।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানায়, চীনে সোমবার নতুন করে আরও ৭৮ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এই সংখ্যা গত রোববারের তুলনায় প্রায় দ্বিগুণ। ওইদিন করোনায় আক্রান্ত হয়েছিল মাত্র ৩৯ জন।

তবে আশার কথা হচ্ছে, করোনায় নতুন আক্রান্তদের ৭৪ জনই চীনের বাইরে থেকে আগত। ফলে বহিরাগতদের জন্য কঠোর ব্যবস্থা গহেণ করেছে চীনা কর্তৃপক্ষ। এখন থেকে যেসব বিদেশি চীনে আসবেন তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষ নাগাদ চীনের উহান শহর থেকে গোটা দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এর পর বিশ্বের অন্যান্য দেশেও এটি বিস্তার লাভ করে। তবে এখন অব্দি করোনায় আক্রান্তের দিক দিয়ে চীনই এগিয়ে। সোমবার পর্ন্ত চীনের মোট ৮১১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দেশটির ৩২৭৭ জন মানুষ। সূত্র: স্ট্রেইটস টাইমস

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা