সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আসুন গৃহবন্দি হয়ে থাকি’

news-image

বিনোদন প্রতিবেদক : প্রায় সপ্তাহ ধরে গৃহবন্ধি হয়ে আছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। চারদিন আগে জরুরী একটা কাজে বাইরে বের হলেও সেটা কিছু সময়ের জন্য। তবে চট জলদি আবার বাসায় ফিরেছেন তিনি। গৃহবন্ধি থাকা এ নায়ক আজ দেশের সবার উদ্দেশ্যে আহ্বান জানালেন, ‘জরুরী কাজ না থাকলে সবাইকে গৃহবন্দি হয়ে থাকার।’

বাপ্পি চৌধুরী বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত সবাই। দেশে ক্রমেই বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তাই আসুন যতটা সম্ভব বাইরে বের হওয়া এড়িয়ে চলি। আসুন সবাই গৃহবন্দি হয়ে থাকি।’

বাপ্পি চৌধুরী সর্বশেষ সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘সিক্রেট এজেন্ট’। ছবিটির শুটিং শেষ করার পর নতুন কোন ছবির শুটিংয়ে অংশ নেননি। মাঝে রুমান রুনির একটি ছবি শুটিং করার কথা থাকলেও সেটার শুটিং পিছিয়েছেন করোনারভাইরাস আতকঙ্কের জন্য। পাশাপাশি তার অভিনীত ২০ মার্চ মুক্তির পাওয়ার কথা ছিলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি। সেটির মুক্তিও বাতিল করা হয়েছে।

এই পরিস্থিতে বাসা থেকে বের হচ্ছেন না বাপ্পি চৌধুরী। আগামীতে করোনা আতঙ্ক যে কয়দিন থাকে ততদিন বাসার বাইরে বের হওয়ার ইচ্ছে নেই বলেই জানালেন এ নায়ক। পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে যতটা সতর্ক করা যায় ততটা করছেন বলে জানান তিনি।

করোনাভাইরাস সতর্কতা নিয়ে বাপ্পি বলেন, ‘বিশ্বের নতুন আতঙ্কের নাম করোনাভাইরাস। এ ভাইরাস নিয়ে আতঙ্ক নয় সচেতন হওয়া সবার আগে বেশি জরুরী। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হল—নিজেদের সচেতনতা। তাই সবার আগে আমাদের সচেতনতা বেশি দরকারি। তাহলেই করোনার সংক্রমণ রোধ সম্ভব হবে।’

সবাইকে আহ্বান করে বাপ্পি আরও বলেন, ‘তাই আসুন করোনা ভাইরাসে আতঙ্ক নয় সচেতন হই। সামাজিক দূরত্ব বজায় রাখি। যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে চলি। নিজে পরিচ্ছন্ন থাকি। অন্যকেও পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করি। বারবার সাবান দিয়ে হাত ধোই। হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখি। আর বিদেশ ফেরত ভাই বোনদের বলবো, দেশে এলে অবশ্যই নিজেকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। এতে করে আপনার কোন ক্ষতি হবেনা। বরং আপনার পরিবার পরিজন নিরাপদে থাকবে। যাদের ভালো রাখতে প্রবাসে গিয়েছিলেন আপনি। তাই নিজে ভালো থাকুন নিজের পরিবারকেও ভালো রাখুন।’

করোনাভাইরাস-আতঙ্কে যেখানে দেশের মানুষ আতঙ্কে দিন যাপন করছেন, সেখানে ব্যবসায়ীদের একটা অংশ সুযোগটাকে কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এই তালিকায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস যেমন আছে, তেমনি আছে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ আরও নানা পণ্য। এটি যারা করছেন তাদের এমনটি না করতে আহ্বান জানিয়েছেন ‘ভালোবাসার রঙ’ ছবির এ নায়কের।

এদিকে দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন রোগী শনাক্ত হয়েছেন। এর নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। রোববার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত