,

ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

news-image

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের ঢাকা-ঈশ্বরদী রেলপথে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ইকোপার্ক সংলগ্ন স্থানে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। যশোর থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন সান্টিং করার সময় ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়।

পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসছেন জানিয়ে বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে পাকশী থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে আসছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কমপক্ষে ২ থেকে ৩ ঘণ্টা লাগবে বলে রেল কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন।

এদিকে, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর উভয় দিকে কমপক্ষে ৮টি ট্রেন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিপুলসংখ্যক মানুষ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা