,

মৌলভীবাজারে যুক্তরাজ্যফেরত নারীর মৃত্যু : এলাকাবাসীর মধ্যে করোনা আতঙ্ক

news-image

নিউজ ডেস্ক : মৌলভীবাজার শহরের কাশীনাথ সড়কের এক বাসায় যুক্তরাজ্যফেরত এক নারীর মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে সন্দেহে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে তার পরিবারের লোকজন বলছেন, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

জানা গেছে, যুক্তরাজ্যপ্রবাসী ৬৫ বছর বয়সী ওই নারী মাসখানেক আগে দেশে আসেন। রোববার সকাল ১১টার দিকে তার হার্ট অ্যাটাক হয়। পরে তাকে শহরের লাইফ লাইন (প্রা.) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি না করে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। ওইদিন বেলা ১২টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের জরুরি বিভাগে তাকে অবচেতন অবস্থায় স্বজনরা নিয়ে যান। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমদ ফয়সল জামান জানান, ডেথ সনদ দেওয়ার আগেই ওই নারীর মরদেহ নিয়ে স্বজনরা চলে যান।

তিনি আরও জানান, এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে সিভিল সার্জন প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

সোমবার দুপুর ২টার দিকে ওই নারীর মরদেহ গ্রামের বাড়ি ভাদগাঁও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে পুলিশ মৃতের বাসার আশপাশ এলাকায় জনসাধারণের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করেছে। জেলা পুলিশ কাশীনাথ সড়কের যুক্তরাজ্যফেরত মৃত ব্যক্তির বাসাসহ পাঁচটি বাসায় হোম কোয়ারেন্টাইন লেখা স্টিকার লাগিয়েছে।

পুলিশ সুপার ফারুক আহমদ জানান, যুক্তরাজ্যপ্রবাসী নারীর মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে নাকি বাস্তবতা রয়েছে তা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান করছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা