মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনসমাগম ঘটিয়ে মেয়ের বিয়ে, সেই সিভিল সার্জনকে ওএসডি

news-image

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম ঘটিয়ে মেয়ের বিয়ে দেয়া ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে স্বাস্থ্য অধিদফতরে নেয়া হয়েছে। গতকাল রোববার (২২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

একই প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন হিসেবে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ইন্ডাস্ট্রিয়াল হেলথ) ডা. মোহাম্মদ একরাম উল্লাহকে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ২০ মার্চ ব্যাপক জনসমাগম ঘটিয়ে দন্ত চিকিৎসক মেয়ে শাননিন আলম মমোর বিয়ে দেন সিভিল সার্জন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি বাসভবনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে তিন শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। ফলে দায়িত্বশীল পদে থেকে বর্তমান প্রেক্ষাপটে সরকারি নির্দেশনা না মেনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় সমালোচনার ঝড় ওঠে সিভিল সার্জন শাহ আলমকে নিয়ে। তবে সিভিল সার্জন শাহ আলম ব্যাপক জনসমাগম ঘটানোর বিষয়টি অস্বীকার করে ঘরোয়া পরিবেশে মেয়ের দিয়েছেন বলে দাবি করেন।

এ জাতীয় আরও খবর

হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার, মৃত্যু ৪১৫

দুধের শিশুসহ মা গেলেন কারাগারে, জেলগেটে দাঁড়িয়ে ছিল আরও ২ সন্তান

লাইফ সাপোর্টে বরেণ্য অভিনয়শিল্পী আতাউর রহমান

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

‘মা গো…আর মারিস না ভাই’

পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার

জামিনে মুক্তি পেলেন এসপি ইমন

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মসূচিতে উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক!

সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী