করোনায় মালয়েশিয়ায় ১০ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ১৩০৬
ডেস্ক রিপোর্ট : দিন বাড়ার সাথে সাথে মালয়েশিয়ায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। রোববার নতুন করে আরও শতাধিকের বেশি আক্রান্ত হয়েছে। এছাড়াও নিহত হয়েছেন আরও দুই জন। এই নিয়ে মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার তিন শত ৬জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩৯ জন। নিহত হয়েছেন একজন ডা. সহ ১০জন।
পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী টহল দিচ্ছে রোববার থেকে। কিন্তু প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই নতুন করে চিন্তায় পড়েছে সেদেশের সরকার। করোনা আক্রান্ত এলাকা হিসেবে রাজধানী কুয়ালালামপুরের পাশ্ববর্তী সেলাংগরসহ চারটি এলাকাকে চিহ্নিত করেছেন সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। পরবর্তি পরিস্থিতি ঠিক করতে দফায় দফায় বৈঠক করেছেন সেদেশের মন্ত্রিপরিষদ।
এদিকে রোববার বিভিন্ন বিধিনিষেধ পালনে পুলিশের সাথে সেদেশের রাজার অংশগ্রহণ করতে দেখা গেছে। এছাড়াও প্রতি পরিবারের একজন করে ওই জন্য বাজার ঘাট করতে পারবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বলা হচ্ছে সবাইকে ঘরে অবস্থান করতে।
ইতিমধ্যেই সেদেশের নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করার ঘোষণা দিয়েছে সরকার। সেদেশে অবস্থানরত বাংলাদেশিদের রাস্তায় উপস্থিতি তেমনটি চোখে পড়েনি। শেষ খবর অনুযায়ী কোনো বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া যায়নি।











