,

নতুন পাসপোর্ট ইস্যু কার্যক্রম স্থগিত, চলবে হজযাত্রীদের প্রসেসিং

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের আশঙ্কায় বায়োমেট্রিক জটিলতায় নতুন পাসপোর্ট ইস্যু কার্যক্রম স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। তবে হজযাত্রীদের প্রসেসিং এবং জরুরি প্রয়োজনে পাসপোর্ট প্রদান কার্যক্রম সীমিত আকারে চলবে।

পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

সোমবার সকাল থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

সাকিল আহমেদ বলেন, ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)- দুই ধরনের পাসপোর্টেই বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক। একই মেশিনে একাধিক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই নতুন পাসপোর্টের ইস্যু করার প্রক্রিয়া বন্ধ থাকবে।

তবে তিনি বলেন, ‘হজযাত্রীদের এবং বিশেষ জরুরি প্রয়োজনে পাসপোর্ট কার্যক্রম চালু থাকবে।’

পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘কতদিন বন্ধ থাকবে তার নির্দিষ্ট কোনো তারিখ আমরা উল্লেখ করিনি। পরিস্থিতির ওপর নির্ভর করবে কতদিন এভাবে রাখা হবে।’

করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে বায়োমেট্রিক কার্যক্রম আবার চালু করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৭ জন। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা