,

ভৈরবে ইতালি ফেরত প্রবাসীর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : ভৈরবে ইতালি ফেরত আব্দুল খালেক (৬০) নামে এক প্রবাসী মারা গেছেন। রোববার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তাকে চিকিৎসা দেয়া দুটি হাসপাতাল ও ওই ব্যক্তির বাড়ির আশপাশের ১০ বাড়িতে জনসাধারনের চলাচল সীমিত করেছে প্রশাসন।

জানা গেছে, আব্দুল খালেকের বাড়ি শহরের জগন্নাথপুর এলাকায়। রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি শ্বাসকষ্ট নিয়ে শহরের আবেদীন হাসপাতালে গেলে চিকিৎসক তাকে আইসোলেশন সেন্টারে যেতে বলেন। কিন্তু তার স্বজনরা তাকে সেখানে না নিয়ে একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান।

আব্দুল খালেক (৬০) গত ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, মৃত ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেটা জানতে ঢাকা থেকে আইইডিসিআর’র প্রতিনিধিরা ভৈরবে এসেছেন। তারা নমুনা সংগ্রহের কাজ করছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা