,

করোনা রোগী রাখার চুক্তির খবরে উত্তরায় রিজেন্ট হাসপাতাল ঘেরাও

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রেখে চিকিৎসা দিতে চুক্তিবদ্ধ হওয়ার খবরে রাজধানীর উত্তরায় অবস্থিত রিজেন্ট নামের একটি বেসরকারি হাসপাতাল ঘেরাও করেছে স্থানীয় এলাকাবাসী।

গতকাল রোববার সন্ধ্যায় হাসপাতালটির আশেপাশের মানুষ ক্ষিপ্ত হয়ে রাস্তার দুপাশে ব্যারিকেড দিয়ে হাসপাতালটি ঘেরাও করে। এ সময় তারা করে বিক্ষোভ শুরু করেন। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর দাবি, আবাসিক এলাকায় গড়ে তোলা এ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের তারা চিকিৎসা দিতে দেবেন না। তাদের অভিযোগ হাসপাতালটিতে গ্রাম থেকে রোগী এনে চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নেয়। এ ছাড়া সামান্য হাত ভাঙার কারণে হাসপাতালটিতে গেলেও আইসিইউতে ঢুকিয়ে মোটা অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হয়।

উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বলেন, ‘করোনা রোগী এই ক্লিনিকে চিকিৎসা দেওয়া হবে এমন গুজবে এলাকার লোকজন জড়ো হয়েছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে বিষয়টি অবহিত করা হবে। আমরা কল্যাণ সমিতির নেতাদের বলেছি- সবাইকে শান্ত থাকতে। ’

পুলিশের আশ্বাসে এলাকাবাসী শান্ত হন। তারা ঘেরাও কর্মসূচি আপাতত প্রত্যাহার করে নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুনরায় রোগী রাখার চেষ্টা করলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান এলাকাবাসী।

উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে অবস্থিত রিজেন্ট হাসপাতাল। গত শনিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কক্ষে রিজেন্ট হাসপাতালের পক্ষে এই সমঝোতা চুক্তিতে সাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ শাহেদ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর