,

করোনা মোকাবেলা : বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস চীনের

news-image

নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনা মোকাবেলায় চীন বাংলাদেশকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। চায়না যখন করোনা আক্রান্ত ছিলো বাংলাদেশ তখন চায়নাকে সয়াহতা করেছিল। এখন চায়নাও বাংলাদেশের করোনা আক্রান্ত সময়ে পাশে দাঁড়াতে চাচ্ছে। বাংলাদেশের প্রতি চীনের এই বন্ধুসুলভ মনোভাব সত্যিই প্রশংসনীয়। চিকিৎসক, নার্স ও চিকিৎসা সামগ্রী দিয়ে চীন বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে। জাতি চীনের এই বন্ধুসুলভ মনোভাব কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

রোববার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর বারিধারার নিজস্ব বাসভবনে করোনাভাইরাস মোকাবেলায় চায়না রাষ্ট্রদূত লী ঝিমিং-এর সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী করোনা মোকাবেলায় দেশে গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেন।

ঢাকা ও ঢাকার বাইরে পর্যাপ্ত বেড, কিট, পিপিই সহ সবধরনের প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

করোনা মোকাবেলায় চীনের রাষ্ট্রদূত লী ঝিংমিং বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং চায়না সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা