করোনার মধ্যেই ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল আসছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পঙ্গপাল সংকট ১০ দেশের কয়েক লাখ মানুষকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দিতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনে আরব উপসাগরের ঊষর মরুভূমিতে পঙ্গপালের বংশবিস্তারকে নজিরবিহীন পরিস্থিতিতে ফেলে দিয়েছে।

বিশেষজ্ঞরা এমন দাবিই করেছেন বলে গার্ডিয়ানের খবরে জানা গেছে। গত পাঁচ বছরের গৃহযুদ্ধে ইয়েমেনের পঙ্গপালের বিস্তার নিয়ন্ত্রণ ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। এতে আরব উপদ্বীপের দেশটিতে পতঙ্গটি ব্যাপকহারে বিস্তার করতে সক্ষম হয়েছে।

২০১৮ সালে ঘূর্ণিঝড় মেকুনু আঘাত হানলে সৌদি আরবের মরুভূমিতে আদ্র বালু ও গজিয়ে ওঠা উদ্ভিদের কারণে মরু পঙ্গপালের কয়েকটি প্রজন্মের বিস্তার ঘটে।ইয়েমেন ও ওমান দেশ দুটি ‘রুবয়া’ খালি নামে পরিচিত। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বৃহৎ এই বালুময় মরুভূমিতে শস্যগ্রাসী ঝাঁকে ঝাঁকে পতঙ্গের জন্ম হয়।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পতঙ্গ বিশেষজ্ঞ কেইথ ক্রিসম্যান এমন দাবি করেন। তিনি বলেন, যখন সেখানকার পরিবেশ শুষ্ক হয়ে যাচ্ছিল, তখন অঞ্চলটিতে একটি ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে নতুন একটি প্রজন্মের পঙ্গপালের বিস্তার সহজ করে দেয়। কাজেই পতঙ্গটির বিস্তার সেখানে চারশ গুণ বৃদ্ধি না পেয়ে আট হাজার গুণ বেড়ে যায়।

তার মতে, একটি ঘূর্ণিঝড় পঙ্গপালের বিস্তারকে অন্তত ছয় মাসের জন্য অনুকূলে এনে দেয়। এর পর যখন তার আবাস শুষ্ক হয়ে যায়, তখন পতঙ্গটির প্রজনন প্রতিকূলে চলে যায়। এর পর হয় তারা মারা যায় কিংবা অন্যত্র চলে যায়।ক্রিসম্যান বলেন, এ অঞ্চলে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে গেছে। যাতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের বিস্তার স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হুশিয়ারি, পঙ্গপালের কারণে অন্তত আড়াই কোটি মানুষের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়ে যাবে। আর পঙ্গপাল পর্যবেক্ষণ বিভাগ লোকাস্ট ওয়াচের মতে, সাম্প্রতিক মাসগুলোতে অন্তত ১০ দেশে এই পতঙ্গটি দেখা গেছে। কেনিয়ার একটি এলাকায় এমন একটি ঝাঁক শনাক্ত হয়েছে। ওই এলাকাটি লুক্সেমবার্গের আকারের মতো হবে।

কাজেই এই পতঙ্গের বিস্তারের বিরুদ্ধে লড়াইয়ে ১৪ কোটি ডলার সহায়তা চেয়েছে সংস্থাটি। পূর্বাভাস দিয়ে বলেছে– জুনের দিকে পঙ্গপালের বর্তমান সংখ্যা ৪০০ গুণ বেড়ে যাবে।

কাজেই পরিস্থিতির অবনতি গত কয়েক দশকের তুলনায় বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া আগের যে কোনো পঙ্গপাল মহামারীর তুলনায় তা দীর্ঘস্থায়ী হতে পারে। এ ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন ও ইয়েমেন যুদ্ধ বড় অনুঘটকের ভূমিকা রাখতে পারে।ক্রিসম্যান বলেন, পঙ্গপালের বিস্তারে সম্মুখসারির দেশ হচ্ছে ইয়েমেন। সেখানে বছরজুড়ে এই পতঙ্গের উপস্থিতি থাকে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ