,

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে ২৬৪৭ বস্তা চালসহ ২ গোডাইন সিলগালা, ৮ ব্যবসায়ীকে জরিমানা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া :করোনা ভাইরাসকে পুঁজি করে আতংক ছড়িয়ে গত এক সপ্তাহ ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন বাজারে চাল, আলু, পেয়াজ, আদা, রসুণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ী। এতে নিন্ম আয়ের মানুষ দুর্ভোগে পড়ে। সৃষ্ট পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন বেশ কয়েকটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

রবিবার দুপুরে শহরের আনন্দ বাজারের চাল বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স ইব্রাহীম ট্রেডার্সের মালিক মোহাম্মদ ইব্রাহীম মিয়াকে অতিরিক্ত মূল্যে চাল বিক্রী করায় ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া
এই অভিযান পরিচালনা করেন। এছাড়াও ইব্রাহীম মিয়ার নিয়ন্ত্রিত শহরতলীর ঘাটুরা
ও নাটাই গ্রামের ২ টি গোডাউনে মজুদ করে রাখা ২৬৪৭ বস্তা চাউলের কোন সঠিক কাগজ পত্র দেখাতে না পারায় গোডাউন ২টি সিল গালা করা হয়েছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, র‌্যাব, পুলিশের সমন্বয়ে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জগৎ বাজার ও সড়ক বাজারসহ বেশ কয়েকটি বাজারে পৃথক অভিযান চালায়। এ সময় অতিরিক্ত মূল্যে পণ্যদ্রব্য বিক্রী করার দায়ে ৮ জন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযান করার পর চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে শুরু করেছে বলে জানাগেছে।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ