সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে ৫৩৯

news-image

রংপুর ব্যুরো : করোনা ভাইরাস সন্দেহে গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশ ফেরত আরও ৫৩৯ জন। এনিয়ে এই বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে থাকছেন ১ হাজার ২৮৪ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারর্সন জেড এম সিদ্দিকী। তিনি জানান, রবিবার সকাল ৬ টা পর্যন্ত এই বিভাগের আট জেলায় মোট ১ হাজার ২৮৪ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টাতেই গেছেন ৫৩৯ জন।

যারা কোয়ারেন্টাইনে আছেন তাদের মধ্যে রংপুরে ৩০০, পঞ্চগড়ে ১৯৪, নীলফামারীতে ১৬০, লালমনিরহাটে ৯১, কুড়িগ্রামে ২১৮, ঠাকুরগাওয়ে ১২২, দিনাজপুরে ১১২ এবং গাইবান্ধায় ১৭৬ জন আছেন।এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে এই বিভাগে ছাড়পত্র দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী