,

আজ তামিমের জন্মদিন, শুভেচ্ছা জানলো আইসিসি

news-image

স্পোর্টস ডেস্ক : আজ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালের ৩১তম জন্মদিন। এই জন্মদিনে তামিমকে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিসিলয়াল পেইজে তামিমকে নিয়ে গত বিশ্বকাপে তৈরি একটি ভিডিও আপলোড করেছে আইসিসি। সেই ভিডিও ক্যাপশনে, তামিমকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আইসিসি।

২ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওতে তামিমের ব্যাটিং-এ তুলে ধরা হয়েছে। ভিডিওর সঙ্গে সেখানে তামিমকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, কোচ স্টিভ রোডস ও বোলিং কোচ কর্টনি ওয়ালশ। এই তিন সাবেক তামিমের ব্যাটিং-এর প্রশংসাই করেন।

গত বছরের জুনে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে ২৯ দশমিক ৩৭ ব্যাটিং গড়ে ২৩৫ রান করেন তামিম।

সম্প্রতি দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়ান বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার পরিবর্তে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হয়েছেন তামিম।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দুই ম্যাচে অংশ নিয়ে দু’টি দুর্দান্ত সেঞ্চুরি করেন তামিম। ১৫৮ ও অপরাজিত ১২৮।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা