সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার বিরুদ্ধে তামিম যেভাবে জয় দেখছেন

news-image

স্পোর্টস ডেস্ক : মাঠে খেলা নেই। দেশ-বিদেশের সব ক্রীড়াবিদরাই একরকম ঘরে বন্দী। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে অনেক খেলোয়াড় কোয়ারেন্টাইন বা আইসোলেশনেও রয়েছেন।

সাকিব আল হাসান যেমন শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছে স্বেচ্ছা আইসোলেশনে রেখেছেন নিজেকে। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে জাতীয় দলের ওপেনার সাদমান ইসলাম ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী নিজেদের কোয়ারেন্টাইনে রেখেছেন।

ঘরবন্দী বা যেভাবেই থাকুন না কেন, অনেকেই ভক্তদের সচেতন করতে দিচ্ছেন বার্তা। তামিম ইকবাল যেমন শনিবার নিজের ফেইসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন।

সবাইকে সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দিয়ে তামিম বলেন, ‘করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং বাংলাদেশে তার সংখ্যাও বাড়ছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তবে সবাইকে সাবধান আর সতর্ক থাকতে হবে।’

করোনাভাইরাস প্রতিরোধে তামিম দুই পরামর্শ দিয়েছেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে দুটি ব্যাপার খেয়াল রাখতে হবে। প্রথম, সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়ম মেনে বারবার হাত ধুতে হবে। চোখ, মুখ, নাকে হাত দেওয়া যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো- সামাজিক দূরত্ব মেনে চলা।’

তামিম আরো বলেন, ‘করোনাভাইরাসের বিপক্ষে জিততে হলে আমাদের সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে। খুব বেশি দরকার না হলে বাসার বাইরে না যাওয়া, ভিড় থেকে দূরে থাকা আর বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলা।’

‘আমাদের নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য আমাদের কিছু আত্মত্যাগ করতে হবে। পরিবারে যারা বয়স্ক আছেন, তাদের দিকে খেয়াল রাখতে হবে।’

প্রবাসীদের উদ্দেশ্যে তামিমের বার্তা, ‘প্রবাসী যারা দেশে ফিরেছেন, তাদের অনুরোধ করব তারা যেন ১৪ দিন সব নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকেন।’

মিথ্যা গুজব না ছড়াতে এবং গুজবে কান না দিতেও অনুরোধ রেখেছেন তামিম, ‘কেউ মিথ্যা বা গুজব ছড়াবেন না। আর গুজবে কানও দেবেন না।’

করোনার বিরুদ্ধে লড়াইয়ে জেতার আশা প্রকাশ করে তামিম বলেন, ‘আমি আর আমার পরিবার সব নিয়ম মেনে চলছি। সবাই দায়িত্ব মেনে চললে আমরা এ লড়াইয়ে জিতব। ইনশা আল্লাহ।’

https://www.facebook.com/TamimOfficial/videos/203095260966389/

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী