,

‘লকডাউন’ নিয়ে সাঈদ খোকনের দাবি ডব্লিউএইচও’র নাকচ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস কার্যকরভাবে মোকাবিলার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঢাকা বা বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দিয়েছে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের দাবি নাকচ করে দিয়েছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচও’র কান্ট্রি অফিসের কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া রিলেশনস অফিসার ক্যাটালিন বেরকারু সংস্থাটির এ অবস্থানের কথা জানান।

তিনি দাবি করেন, ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সঙ্গে বৈঠককালে ডব্লিউএইচও ঢাকা বা বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দেয়নি।

তিনি বলেন, নিজেদের ও জনগণের সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো যোগাযোগের জন্য কার্যকর বেশ কয়েকটি বিকল্প পদক্ষেপের বিষয়ে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।

এর আগে শনিবার মেয়র সাঈদ খোকন দাবি করেছিলেন, করোনাভাইরাস কার্যকরভাবে মোকাবিলার জন্য বাংলাদেশকে আংশিক বা সম্পূর্ণ লকডাউনের মতো সামাজিক দূরত্বের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে ডব্লিওএইচও।

শনিবার তার বনানীর বাসভবনে ডব্লিউএইচও’র বাংলাদেশ প্রতিনিধি ডা. বর্ধন জং রানার নেতৃত্বে সংস্থাটির একটি দল বৈঠক করে।

বাংলাদেশে শনিবার পর্যন্ত নভেল করোনাভাইরাস সৃষ্ট কভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ২৪ জনে পৌঁছেছে। আর এই রোগে মারা গেছেন দুজন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা