সৌদি আরবে সড়কে প্রাণ গেল বাংলাদেশির

news-image

সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরবের তাবুকে সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল নোমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় নূর নবী নামে আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার স্থানীয় সময় রাত ৮টায় মদিনার পাশ্ববর্তী তাবুক রোডে আল-হায়াত নামক স্থানে বালু ঝড়ের কবলে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল নোমান নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরহাজারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। আহত নূর নবীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নোমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ