,

রংপুরে অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু : শশুড়-শাশুড়ী, দেবরসহ গ্রেফতার ৬

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছা উপজেলার অন্নানগর নয়াটারি গ্রামে অন্তঃসত্ত্বা এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর পরিবার আত্মহত্যা বললেও নিহতের ভাই দাবি করছেন তাকে হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।শনিবার দুপুরে ওই গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পীরগাছা থানা পুলিশ শ্বশুড়-শ্বাশুড়ী, দেবরসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ ও গ্রামবাসীরা জানান, রংপুর নগরীর তাজহাট দূর্গাপুর গ্রামের ছামসুল হকের মেয়ে শাহিনা পারভীনের সাথে বিগত ৮ বছর পূর্বে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াটারী গ্রামের মফিজুল হকের ছেলে সাজু মিয়ার সাথে বিয়ে হয়। তাদের ৬ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। ঘটনার দিন গত বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে।

শুক্রবার ভোরে স্বামী সাজু মিয়া ঘুম থেকে জেগে স্ত্রীকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং আত্মহত্যা করেছে বলে সকলকে জানিয়ে পালিয়ে যায়। পরে পীরগাছা থানা পুলিশ খবর পেয়ে শাহিনার লাশ উদ্ধার করে আজ শনিবার দুপুরে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতের ভাই ইব্রাহিম মিয়া জানান, নিহতের স্বামী সাজু মিয়া জুয়া, মাদক এবং পরকীয়ায় আসক্ত। ঘটনার দিন রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে পরিবারের সহযোগিতায় শাহিনাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও পীরগাছা থানার তদন্ত ওসি আজিম উদ্দিন বলেন, নিহতের ভাই বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় আটক শ্বশুড় মফিজুল ইসলাম, শ্বাশুড়ী জরিনা বেগম, ভাই শামীম, জলিল, রিয়াজুল, ভাবি ময়না বেগমকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী সাজু মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা