,

করোনাভাইরাস গুজব সৃষ্টিকারী আটক

news-image

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ৩৫ সেকেন্ডের গুজবের হোতা ডা. ইফতেখার আদনানকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই চিকিৎসক চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ৩৫ সেকেন্ডের একটি অডিও ভাইরাল হয়। তাতে টেলিফোনে রোহান নামে একজনকে সতর্ক করা হচ্ছিল। অডিওতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গেল কয়েক দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮-১৯ জন মারা গেছেন।

তবে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ বক্তব্যের কোনো ভিত্তি পাননি। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী গুজব সৃষ্টিকারীর খোঁজে নামে। প্রথমে ওই ব্যক্তিকে শনাক্ত করে তারা। পরে অভিযান চালিয়ে নগরীর প্রবর্তক মোড় থেকে তাকে আটক করে।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া জানিয়েছেন, আটক ডা.আদনান চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে বেসরকারি ক্লিনিক মেডিকেল সেন্টারে কর্মরত আছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। অডিওবার্তার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের ম্যাসেঞ্জারে এ ভুয়া তথ্য ছড়িয়ে দেন আদনান। সেটি জনমনে ব্যাপক প্রভাব ফেলে। ফলশ্রুতিতে মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। গুজব ছড়ানোর দায়ে তাকে আমরা আটক করেছি।

পুলিশ জানিয়েছে, আদনানের দাবি, ফোন করে এ নিয়ে নিজের এক স্বজনকে সতর্ক করেন। কিন্তু পুলিশের অনুসন্ধানে বের হয়ে এসেছে ইচ্ছাকৃতভাবে ভয়েস রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছেন উনি।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান