,

আ’লীগের শফিউল বিজয়ী, ভোট পড়েছে ৫.২৮%

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন।

নৌকা প্রতীক নিয়ে লড়াই করে শফিউল ১১৭টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১৫ হাজার ৯৫৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে মাত্র ৮১৭টি ভোট পেয়েছেন।

অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী হাজী মো. শাহজাহান (লাঙল প্রতীক) পেয়েছেন ৯৭টি ভোট।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই নির্বাচনে ৫ দশমিক ২৮ শতাংশ ভোট পড়েছে।

শনিবার রাতে ঢাকা টিচার ট্রেনিং কলেজের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কমকর্তা জি এম সাহাতাব উদ্দিন।

দেশে করোনাভাইরাসের ঝুঁকি ও তীব্র সমালোচনার মধ্যে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই আসনে (ধানমণ্ডি-কলাবাগান-নিউ মার্কেট-হাজারীবাগ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা