,

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রী ভোট দিলেন

news-image

নিউজ ডেস্ক : ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ভোট দেয়ার সময় তার সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনও সেখানে উপস্থিত ছিলেন।

শেখ ফজলে নূর তাপস মেয়র হতে পদত্যাগ করায় এই আসনে উপনির্বাচন হচ্ছে।

শেখ হাসিনা ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি এইমাত্র আমাদের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনকে ভোট দিয়েছি নৌকা মার্কায়। আমি চাই, জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করুক।’

‘আপনারা জানেন ঢাকা-১০ আসনে যিনি ছিলেন, তিনি মেয়র নির্বাচনে নির্বাচিত হয়ে গেছেন। সেজন্য এই সিটটা খালি হল।’

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণে আতঙ্কের মধ্যেই শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ উপনির্বাচন ভোটগ্রহণ চলছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা