,

ঘনবসতির বাংলাদেশে পারস্পরিক দূরত্ব অসম্ভব, বলছে আলজাজিরা

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) এই সময়ে বাংলাদেশের মতো ঘনবসতির দেশে মানুষকে একে অপরের কাছ থেকে দূরে রাখা ‘অসম্ভব’ বলে মনে করছে আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা। তাদের অনলাইন সংস্করণে শনিবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

চীন থেকে ১৭০টির বেশি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। আরেকজন আইসিইউতে।

আলজাজিরার প্রতিবেদনে বাংলাদেশের গণপরিবহন এবং গাদাগাদি করে বসবাস করা বস্তির পরিবেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে।

নিম্ন আয়ের মানুষ ঢাকার কিছু রাস্তায় লেগুনায় যেভাবে যাতায়াত করেন, তাকে ‘অসহায়ত্বের’ সঙ্গে তুলনা করা হয়েছে।

ইউসুফ নামের ২৭ বছর বয়সী এক তরুণ লেগুনায় ওঠার আগে আলজাজিরাকে বলছিলেন, ‘সবাই পারস্পরিক দূরত্ব বজায় রাখার কথা বলছে। কিন্তু এই যানবাহনে আমরা কিভাবে দূরত্ব রেখে চলাচল করব। অফিস এখনো বন্ধ হয়নি। বাড়িতে বসে কাজের অনুমতিও দেয়া হয়নি। ওদিকে সিএনজিতে যাওয়ার সামর্থ্য নেই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে মানুষ থেকে মানুষকে দূরে থাকতে বলছে, সেটি রাজধানী ঢাকায় রীতিমতো ‘মিথ্যে কল্পনা’ বলে মন্তব্য করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যমটি। শুধু রাস্তায় নয়; বাসাবাড়িতেও একে অপরের থেকে আলাদা থাকা সম্ভব নয়। কারণ হিসেবে বলা হচ্ছে, এই শহরের প্রতি স্কয়ার কিলোমিটারে ২৩ হাজার ৩৩৪ জন মানুষ বসবাস করেন!

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা