করোনা শনাক্তের ১০ হাজার কিট চীন থেকে আসছে : পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক : করোনাভাইরাস জনিত কোভিড-১৯ রোগ শনাক্তকরণের জন্য চীন থেকে ১০ হাজার কিট আনা আনা হচ্ছে। একটি চার্টার্ড বিমানে করে যেকোনো সময় কিটের এই চালান দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শনিবার দুপুরে সাংবাদিকদেরকে এ তথ্য জানান মন্ত্রী। সেই সঙ্গে প্রবাসীদের বাংলাদেশ সফর এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কারও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে বিভিন্ন দেশ মেয়াদ বাড়াবে; এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।”
আবদুল মোমেন জানান, বিদেশ ফেরতদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে, তাই ১০টি দেশের ফ্লাইট বন্ধ করা হয়েছে।
দেশগুলো হচ্ছে- ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুর।
তবে পুরো দেশকে লক ডাউন করা সম্ভব নয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
সময়ের সঙ্গে বাংলাদেশেও বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুক্রবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত দেশে রোগীর সংখ্যা ২০। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।











