সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও একজনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন চারজন।

শনিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দুজনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে চারজন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে।

তিনি বলেন, নতুন করে ৫০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সব মিলিয়ে শুক্রবার নাগাদ ১৪ হাজার ব্যক্তিকে সারাদেশে কোয়ারেন্টাইন ও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জাহিদ মালেক বলেন, ‘দেশের সার্বিক করোনা পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছি। তিনি সার্বিক প্রস্তুতি সন্তোষ প্রকাশ করেছেন।’

‘প্রধানমন্ত্রী বলেছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখনো আমরা ইউরোপের অনেক দেশ থেকে ভালো আছি’ যোগ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য শেখ রাসেল গাস্ট্রো হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটকে প্রস্তুত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী