সৌদি বাদশাহর হাসপাতাল বন্ধ ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস পজেটিভ হওয়ার পর সৌদি আরবের বাদশাহ ফয়সাল হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কেবল জরুরি সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজসহ রাজপরিবারের সদস্যরা এই হাসপাতালে চিকিৎসা নেন। শুক্রবার মেডিকেল সূত্রের বরাতে মিডল ইস্ট আই এমন খবর দিয়েছে।

দেশটিতে সবচেয়ে বড় হাসপাতালগুলোর মধ্যে এটি অন্যতম। এতে প্রায় এক হাজার শয্যা রয়েছে।

আগামী মঙ্গলবার পর্যন্ত অন্তত হাসপাতালটি বন্ধ রাখা হবে। এর আগে সহকর্মী ও রোগীদের সংস্পর্শে আসেন এক অনুভূতিনাশক প্রয়োগকারী ওই নারী।

কার্যক্রম পরিচালনার সময় ওই নারী পড়ে যান। তিনি বাড়িতে গৃহকর্মীর কাছ থেকে ভাইরাস নিয়ে এসেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

অবেদন প্রয়োগকারী বিভাগের কর্মীদের বাড়িতে আইসোলেশন করে রাখা হয়েছে। তারা পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের ভেতরের অন্তত ১২ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু সীমিত পরীক্ষার কারণে সঠিক সংখ্যাটি জানা সম্ভব না। হাসপাতালটির চারটি ফটক বাদে বাকিগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

আর পরস্পরকে নজরদারির দায়িত্ব দেয়া হয়েছে পরস্পরের ওপর। সূত্র জানায়, তারা নিয়মিত সব চিকিৎসা কার্যক্রম স্থগিত করেছেন। এতে হাসপাতালটির কার্যক্রম অচল হয়ে পড়েছে। এটি সৌদির সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ হাসপাতাল।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ